Showing posts with label সম্রাট হুমায়ূন. Show all posts
Showing posts with label সম্রাট হুমায়ূন. Show all posts

সম্রাট হুমায়ূন - সমরেশ মজুমদার

হুমায়ূন আহমেদ। তাঁর গ্রন্থের হাজার হাজার কপি শেষ হয় নিমেষে? ছিলেন না কি আস্ত দ্বীপের মালিক! তাঁকে ঘিরে মিথ-এর অন্ত নেই। লিখছেন সমরেশ মজুমদার-


হুমায়ূনকে আমি প্রথম দেখি একুশের বইমেলায়, সাতাশি সালের এক সন্ধ্যায়। যিনি আলাপ করিয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, ‘‘ইনি হুমায়ূন আহমেদ। ‘এইসব দিনরাত্রি’ নামে একটি জনপ্রিয় টিভি-নাটক লিখেছেন, ‘শঙ্খনীল কারাগার’ নামের উপন্যাস লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান পড়ান।’’ দেখলাম, একটি শীর্ণ যুবককে, যার পরনে পাঞ্জাবি, চোঙা পাজামা গোড়ালির ওপরে। কিন্তু চশমার আড়ালে অত্যন্ত বুদ্ধিদীপ্ত দুটি চোখ। হেসে বলেছিল, ‘‘আমি আপনাদের লেখা পড়ে বড় হয়েছি।’’
সে দিন মেলার দর্শক-শ্রোতারা হুমায়ূনকে ঘিরে ভিড় জমায় নি। রথের মেলায় উদাসীন বালকের মতো বইমেলায় ঘুরছিল সে।