Showing posts with label উক্তি. Show all posts
Showing posts with label উক্তি. Show all posts

একজন মায়াবতী

"ধবধবে সাদা ব্লাউজের সাথে নীল শাড়ি পরলে মেয়েদের মাঝে একধরনের আকাশ আকাশ ভাব চলে আসে।"
একজন মায়াবতী ।। হুমায়ূন আহমেদ


পাখি আমার একলা পাখি

'সত্যিকারের ভালোবাসার একটা বড় লক্ষণ ভালোবেসে সুখ পাওয়া যায় না, কখনো না।'
পাখি আমার একলা পাখি ।। হুমায়ূন আহমেদ


হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম

'সাধারণত রাজা-বাদশার নাম বয়-বাবুর্চিদের মধ্যে বেশি দেখা যায়। চাকর-বাকর, বয়-বাবুর্চিদের নামের সত্তর ভাগ জুড়ে আছে – আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, সিরাজ।'

কবি

'বেকার যুবকদের নানান ধরণের কাজে ব্যস্ত থাকতে হয়। সময় বের করা তাদের পক্ষেই সবচে কঠিন। এই তথ্য অবিশ্বাস্য মনে হলেও সত্য।' 

হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম

'মানুষ তার এক জীবনে যে শব্দটি সবচেয়ে বেশি শোনে তা হচ্ছে তার নিজের নাম। যতবারই শোনে ততবারই তার ভালো লাগে। পৃথিবীর মধুরতম শব্দ হচ্ছে নিজের নাম। পৃথিবীর দ্বিতীয় মধুরতম শব্দ খুব সম্ভবত ‘ভালবাসি’।'

কবি

'কোন একটা দোকানের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করা ভয়াবহ শাস্তির মধ্যে একটি। বৃষ্টি থামার জন্য অপেক্ষা করলে বৃষ্টি বাড়তে থাকে - এটি জগতের আদি সত্যের একটি।'

হিমু

'প্রিয় চিঠি পড়ার জন্যে প্রয়োজন প্রিয় মুহুর্তের আমার প্রিয় মুহূর্ত হল মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে উঠে।' 

হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম

'পনেরো বছরের কিশোরী পাঁচ বছরে অনেকখানি বদলে যায়। শুয়োপকা প্রজাপতি হবার ব্যাপারটা এর মধ্যেই ঘটে!'
হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম ।। হুমায়ূন আহমেদ


কবি

'পাঁচ হচ্ছে ম্যাজিকেল নাম্বার। কোন মেয়েকে যদি কখনো পাঁচটা গোলাপ দেয়া যায় তাহলে সে জন্মের মত কেনা হয়ে যায়।'
কবি ।। হুমায়ূন আহমেদ

হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম

“গরম মাড় কিংবা গরম পানি কুকুরের গায়ে ফেলে আমরা বড় আনন্দ পাই। ব্যথা-যন্ত্রণায় সে ছটফট করে - দেখে আমাদের বড়ই ভালো লাগে। মানুষ হিসাবে সমগ্র পশুজগতে আমরা শ্রেষ্ঠ, সেটা আবারও প্রমাণিত হয়।”
✔ হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম ।। হুমায়ূন আহমেদ



হিমু এবং একটি রাশিয়ান পরী

'রাগ থেকে প্রেম হয়, ঘৃনা থেকে প্রেম হয়, অপমান থেকে প্রেম হয়, লজ্জা থেকে হয়।'
হিমু এবং একটি রাশিয়ান পরী ।। হুমায়ূন আহমেদ


হিমুর রূপালী রাত্রি

'ক্ষমতাবান মানুষদের জন্যে হাসপাতাল খুব খারাপ জায়গা। হাসপাতালের অপরিসর বিছানায় শুয়ে থাকতে থাকতে ক্ষমতাবান মানুষেরা এক সময় হঠাৎ বুঝতে পারেন-ক্ষমতা ব্যাপারটা আসলে ভুয়া। মানুষকে কখনোই কোন ক্ষমতা দেয়া হয়নি।'
হিমুর রূপালী রাত্রি ।। হুমায়ূন আহমেদ


হিমুর রূপালী রাত্রি

'মেয়েরা ধৈর্য ধরে বেশীক্ষন অপেক্ষা করতে পারে না। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ছেলেরা যেখানে দু-তিনবার কলিং বেল টিপবে, মেয়েরা সেখানে কলিং বেল টিপে যেতেই থাকবে।' 

রূপালী দ্বীপ

'পুরুষ শাসিত সমাজে স্বামীর অধিকার স্বীকৃত।' 

কৃষ্ণপক্ষ

'আমি আমার সমগ্র জীবনের বিনিময়ে তোমাকে চেয়েছিলাম। তোমাকে পেয়েছি। পৃথিবীর কাছে আমার আর কিছুই চাইবার নাই।'
কৃষ্ণপক্ষ ।। হুমায়ূন আহমেদ


রূপালী দ্বীপ

'পুলিশের ভদ্র চেহারা হলে অস্বস্তি লাগে। মনে হয় কিছু একটা ঝামেলা আছে।' 

বাঘবন্দি মিসির আলি

"প্রচন্ড ভয়ের কোনো কারণ ঘটোলে রক্তে এন্ড্রেলিন নামের এনজাইম প্রচুর পরিমানে চলে আসে। ভয় কেটে যায়।"
বাঘবন্দি মিসির আলি ।। হুমায়ূন আহমেদ


রূপালী দ্বীপ

'মেয়েরা পুরুষদের চেয়েও গুছিয়ে মিথ্যা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে। কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে।' 

প্রথম প্রহর

'অসুন্দর মেয়েদেরও মাঝে মাঝে অপরূপ রূপবতী মনে হয়, যেমন গায়ে-হলুদের দিন। শুধু এই দিনটিতেই কোনো বিচিত্র কারণে তারা দেবীমূর্তির মত হয়ে যায়।'
প্রথম প্রহর ।। হুমায়ূন আহমেদ


রূপালী দ্বীপ

'সৎ প্রবৃত্তি নিয়েই মানুষ জন্মায়। চারপাশের মানুষ তাঁকে অসৎ করে।'
রূপালী দ্বীপ ।। হুমায়ূন আহমেদ